সর্বশেষ আপডেট

6/recent/ticker-posts

৫ম শ্রেণির গণিত

 

পঞ্চম শ্রেণির গণিত 

১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

১। এক ব্যক্তির দৈনিক আয় ২৫০ টাকা। তার এক মাসের আয় বের করতে হলে কী করতে হবে?
উত্তর : ১ দিনের আয়কে ৩০ দ্বারা গুণ করতে হবে।

২। চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ৯৯ দ্বারা গুণ করলে কত হবে?
উত্তর : ১০০০ ✕ ৯৯ = ৯৯০০০।

৩। গুণ্য তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং গুণক তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে গুণফল কত?
উত্তর : ৯৯৯ ✕ ১০০ = ৯৯৯০০।

৪। এক বান্ডিলে ১০০ নোট থাকলে, ৫ টাকার ৫টি বান্ডিলে কত টাকা থাকবে?
উত্তর : (১০০ ✕ ৫ ✕ ৫) = ২৫০০ টাকা।

৫। একটি সাইকেলের দাম ৪৮৫০ টাকা হলে, ১০টি সাইকেলের দাম কত?
উত্তর : (৪৮৫০ ✕ ১০) = ৪৮৫০০ টাকা।

৬। ২১৭০ কে ১১০ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
উত্তর : (২১৭০ ✕ ১১০) = ২৩৮৭০০।

৭। গুণ্য ৬৩৮১ এবং গুণক ২১৫ হলে, গুণফল কত?
উত্তর : ১৩৭১৯১৫।

৮। এক রিমে ৫০০ তা কাগজ থাকে। ৩০০টি রিমে কত তা কাগজ থাকবে?
উত্তর : ১৫০০০০ তা কাগজ।

৯। একটি গুদামে ৮৩২৬ কেজি চাল আছে। এরূপ ৬০০টি গুদামে কত কেজি চাল আছে?
উত্তর : ৪৯৯৫৬০০ কেজি চাল।

১০। একটি নার্সারিতে ২৫৩৮টি চারাগাছ আছে। এরূপ ৪৮২টি নার্সারিতে কয়টি চারাগাছ আছে?
উত্তর : ১২২৩৩১৬টি চারাগাছ।

১১। একটি বইয়ে ২০৩৮টি পৃষ্ঠা আছে। এরূপ ৪৩৯টি বইয়ে কতটি পৃষ্ঠা আছে?
উত্তর : ৮৯৪৬৮২টি।

১২। গুণফল নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর : গুণ্য ✕ গুণক = গুণফল।

১৩। গুণ্য কাকে বলে?
উত্তর : যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে।

১৪। গুণক কাকে বলে?
উত্তর : যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে।

১৫। গুণফল কাকে বলে?
উত্তর : গুণ করে যা পাওয়া যায় তাকে গুণফল বলে।

১৬। যেকোনো সংখ্যাকে শূন্য (০) দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
উত্তর : গুণফল শূন্য (০) হবে।

Post a Comment

0 Comments