Rahim: Good morning, Karim. How are you?
বাংলা অর্থ: সুপ্রভাত, করিম। তুমি কেমন আছ?
Karim: I am fine. Thank you. How are you?
বাংলা অর্থ: আমি ভালো আছি। ধন্যবাদ। তুমি কেমন আছ?
Rahim: I am also fine. Do you get up early in the morning?
বাংলা অর্থ: আমিও ভালো আছি। তুমি কি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো?
Karim: Yes, I do. It is a very good habit.
বাংলা অর্থ: হ্যাঁ, উঠি। এটি একটি খুব ভালো অভ্যাস।
Rahim: What are the benefits of early rising?
বাংলা অর্থ: ভোরে ঘুম থেকে ওঠার উপকারিতা কী কী?
Karim: Early rising is good for our health.
বাংলা অর্থ: ভোরে ঘুম থেকে ওঠা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো।
Rahim: What else does it do?
বাংলা অর্থ: এটি আর কী উপকার করে?
Karim: It keeps our body and mind fresh. We can enjoy the fresh air in the morning.
বাংলা অর্থ: এটি আমাদের শরীর ও মন সতেজ রাখে। আমরা সকালে নির্মল বাতাস উপভোগ করতে পারি।
Rahim: Does it help us in our studies?
বাংলা অর্থ: এটি কি আমাদের পড়াশোনায় সাহায্য করে?
Karim: Of course. We get enough time to study and do our daily work.
বাংলা অর্থ: অবশ্যই। আমরা পড়াশোনা ও দৈনন্দিন কাজ করার জন্য পর্যাপ্ত সময় পাই।
Rahim: You are right. I will also get up early from tomorrow.
বাংলা অর্থ: তুমি ঠিক বলেছ। আমিও আগামীকাল থেকে ভোরে উঠব।
Karim: Very good. We should make early rising a habit.
বাংলা অর্থ: খুব ভালো। আমাদের ভোরে ওঠার অভ্যাস গড়ে তোলা উচিত।
Rahim: Thank you for your good advice.
বাংলা অর্থ: তোমার ভালো পরামর্শের জন্য ধন্যবাদ।
Karim: You are most welcome.
বাংলা অর্থ: তোমাকে স্বাগতম।


0 Comments